ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

অনলাইন ডেস্ক
প্রকাশ : ৩/৬/২০২৩, ৫:৫১:৪৩ PM

হোয়াটসঅ্যাপে এই মেসেজ এলে সাবধান, ক্ষতিগ্রস্ত হবেন আপনিও

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছেই। আর তার সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে বিভিন্ন ধরনের প্রতারণার মতো ঘটনা। ইদানীং একটি নতুন বাগ বেরিয়েছে হোয়াটসঅ্যাপে। সতর্ক না হলে এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনিও।

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছেই। আর তার সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে বিভিন্ন ধরনের প্রতারণার মতো ঘটনা। ইদানীং একটি নতুন বাগ বেরিয়েছে হোয়াটসঅ্যাপে। সতর্ক না হলে এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনিও। এক টুইটার ব্যবহারকারী বিষয়টি প্রথম চিহ্নিত করেন। একটি বিশেষ লিংকের কারণে অনেক ব্যবহারকারীই হোয়াটসঅ্যাপ ক্র্যাশ করতে শুরু করেছে। অনেক অ্যানড্রয়েড ব্যবহারকারী এরই মধ্যে এই স্ক্যামের শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে এ ধরনের লিংকে ক্লিক করার বিষয়ে সতর্ক করে দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।

একটি সিঙ্গেল চ্যাট বা গ্রুপ চ্যাটে wa.me/settings -এই লিংক এলেই এড়িয়ে চলুন। এতে ক্লিক করলেই এই বাগ তখনই সক্রিয় হয়ে যাবে। এই বাগের কারণে এতে ট্যাপ করার সঙ্গে সঙ্গেই অ্যাপটি ক্র্যাশ করে যায়। ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে, দুই ক্ষেত্রেই এই লিংক এলে এবং তাতে ট্যাপ করলে এই সমস্যা হচ্ছে। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপেও এই একই সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সন 2.23.10.77-এ এই সমস্যা সবচেয়ে বেশি দেখা গেছে। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপের অন্য ভার্সনেও এই সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।