ব্রেকিং নিউজ
পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলনমেলা অনুষ্ঠিত পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে ক্রয়াদেশ স্থানান্তরের অভিযোগ, বড় সুবিধাভোগী ভারত বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতার ধাক্কা, কয়েক শ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ড গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা মেয়ে, গ্রেপ্তার ৪
×

জাতীয়

প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট ২১ জানুয়ারি, ঘোষণা ইসির

নিজস্ব প্রতিবেদক ১৬/১১/২০২৬, ৩:২১:২১ PM

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।সোমবার (১৬ নভেম্বর) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানান।