ব্রেকিং নিউজ
পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে ক্রয়াদেশ স্থানান্তরের অভিযোগ, বড় সুবিধাভোগী ভারত বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতার ধাক্কা, কয়েক শ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ড গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা মেয়ে, গ্রেপ্তার ৪ হেফাজতের বিক্ষোভে বন্ধ তাহেরীর মাহফিল, অনুমতি দেয়নি প্রশাসন
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯/৩/২০২৪, ৫:০৯:৪৮ PM

যৌন নিপীড়ন অ‌ভি‌যোগ বক্স বসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, 'তিনি বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন এবং চেয়ারম্যানদেরকে নির্দেশ দিয়েছেন আজকের মধ্যে প্রতিটি বিভাগে যৌন নিপীড়ন অভিযোগ বাক্স বসানোর।' তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনে যা যা করা সম্ভব আমি সব করছি। বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়ন সেল কার্যকর করা হবে। আমি নিজ দায়িত্বে তা করব।'

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, 'তিনি বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন এবং চেয়ারম্যানদেরকে নির্দেশ দিয়েছেন আজকের মধ্যে প্রতিটি বিভাগে যৌন নিপীড়ন অভিযোগ বাক্স বসানোর।' তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনে যা যা করা সম্ভব আমি সব করছি। বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়ন সেল কার্যকর করা হবে। আমি নিজ দায়িত্বে তা করব।'

মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার শোকসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ কেন্দ্রীয় অডিটোরিয়ামে শোক সভা আয়োজন করে।তিনি জানান, যৌন নিপীড়ন বাক্সের চাবি শুধু তার কাছে থাকবে এবং তিনি এর তদন্ত করবেন যাতে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা না ঘটে।

উপাচার্য শিক্ষার্থীদের তার ওপর আস্থা রাখার আহ্বান জানান। তিনি বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি হলে গিয়ে শিক্ষার্থীদের কাউন্সেলিং করেছি। নারী শিক্ষার্থীদের জন্য আমার দুয়ার সব সময় খোলা।' তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র কল্যাণ প্রতিনিধি বাড়ানো হবে।

এদিকে, যৌন হয়রানির শিকার জবি শিক্ষার্থী অবন্তিকার 'আত্মহত্যা'র প্রতিবাদে আজও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানারে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষাথীরা। এসময় শিক্ষার্থীরা দ্রুত বিচার কার্য পরিচালনার দাবি জানায়।

আন্দোলনকারী শিক্ষার্থী শাহ সাকিব সোবহান বলেন, নিপীড়ন বিরোধী যে ডামি সেল করা হয়েছে তার কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। প্রক্টরিয়াল বডি ধরে ধরে বিনা দোষে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মুচলেকা নিয়েছে। আগামী ৭ দিনের মধ্যে প্রশাসন বিচারকার্য দ্রুত পরিচালনা করবে এই মর্মে সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদের মুচলেকা দিতে হবে।

আন্দোলনকারী আরেক শিক্ষার্থী তৌকির আহমেদ বলেন, বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছে আজকের অবন্তীর মৃত্যু সেটারই ফসল। নিপীড়নকারী ক্ষমতাশীল হওয়ায় যা ইচ্ছা তাই করার মানসিকতা পোষণ করছে, যারা বিচার করবে তারা নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে নিপীড়কের বন্ধু হিসেবে আবির্ভূত হচ্ছে। আমরা চাই নিপীড়ক এবং তাদের দোসররা সমূলে উৎপাটিত হোক, সকল অন্যায়ের বিচার হোক।