ব্রেকিং নিউজ
পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে ক্রয়াদেশ স্থানান্তরের অভিযোগ, বড় সুবিধাভোগী ভারত বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতার ধাক্কা, কয়েক শ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ড গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা মেয়ে, গ্রেপ্তার ৪ হেফাজতের বিক্ষোভে বন্ধ তাহেরীর মাহফিল, অনুমতি দেয়নি প্রশাসন
×

শামীম আহমেদ : পাবনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ৫/৭/২০২৪, ১২:৪২:০৯ AM

যে ভুলের কারনে জামাতে নামাজ হয় না

পুরুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেস্টা করতে হবে। জামাতে নামাজ আদায় করার তাগিদ দিয়ে আল্লাহ বলেন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। (সুরা বাকারা, আয়াত: ৪৩) রাসুলুল্লাহ বলেছেন, জামাতে নামাজ পড়লে একাকী নামাজের তুলনায় সাতাশ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। (বুখারি, হাদিস: ৬১৯) জামাতের সঙ্গে নামাজ আদায় করতে গিয়ে সাধারণত যেসব ভুল অনেকে করে থাকেন।

কাতার সোজা না করা জামাতের সঙ্গে নামাজ আদায়ের প্রথম ধাপ হলো কাতার সোজা রেখে দাঁড়ানো। এটি খুবই গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা অবশ্যই তোমাদের কাতার সোজা করে দাঁড়াবে, অন্যথায় আল্লাহ তোমাদের মাঝে শত্রুতা ও মতভিন্নতা সৃষ্টি করে দেবেন। (বুখারি, হাদিস: ৭১৭) হজরত উমর (রা). নামাজের কাতারগুলো সোজা ও ঠিকঠাক করার জন্য কিছু লোককে দায়িত্ব দিয়ে রাখতেন। যতক্ষণ না কাতার পুরোপুরি সোজা হতো, ততক্ষণ তিনি তকবির বলতেন না। (তিরমিজি)

হাদিসে কাতার সোজা না রাখার ব্যাপরে কঠোর সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। কাতার সোজা করার সহজ পদ্ধতি হলো মসজিদে কাতারের জন্য যে দাগ দেওয়া থাকে, পায়ের গোড়ালি সেখানে রাখা। সবার পায়ের পেছনের অংশ একই রেখায় থাকলে আপনা–আপনিই কাতার সোজা হয়ে যাবে। দাগে পায়ের গোড়ালি রাখাই কাতার সোজা করার পদ্ধতি।

মুফতি মাওলানা শামীম আহমেদ
সাংবাদিক, আলোচক বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা।