রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে আগুন লেগেছে ১০টি রিসোর্টে বলে জানা গেছে।সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ‘অবকাশ রিসোর্ট’ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আখতার দুপুর পৌনে ৩টায় জানান, “ফায়ার সার্ভিস সাজেক পৌঁছেছে। তারা আগুন নেভানোর চেষ্টা করছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ক্ষয়ক্ষতির কোনো চিত্রই স্পষ্ট নয়। আগুন নেভার পর বিস্তারিত জানানো যাবে।”
সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, “কতোগুলো রিসোর্ট পুড়ে গেছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে, অনেক রিসোর্টে আগুন লেগেছে।”
চাঁদের বাড়ি রিসোর্টের মালিক ইমরান জানান, এখন পর্যন্ত আগুন ১০টি রিসোর্টে লেগেছে। সেগুলো হলো-ইকো ভ্যালী, অবকাশ, টিজিবি লুসাই, ছাউনি, আদ্রিকা, তরুছায়া, মেঘের ঘর, মর্নিং স্টার, তংথক ও মনটানা।
অবকাশ রিসোর্টের সত্ত্বাধিকারী মো. দেলোয়ার বলেন, “আগুনে নিয়ন্ত্রণ আসেনি। এখন পর্যন্ত অনেক রিসোর্ট পুড়ে গেছে। এই সংখ্যা আরো বাড়বে।”বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, “আজ দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান।”