ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২০/১০/২০২৩, ৪:২৯:০২ PM

বঙ্গোপসাগরের লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও শক্তিশালী (ঘনীভূত) হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহের শেষের দিকে দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও শক্তিশালী (ঘনীভূত) হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহের শেষের দিকে দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। শুক্রবার ২০ অক্টোবর সকালে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী দু’দিন সারাদেশ বৃষ্টিহীন থাকার সাথে সাথে তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।