ব্রেকিং নিউজ
ধর্মপাশা থানার ওসির বিরুদ্ধে হত্যা মামলার চার্জশিটে আসামির নাম বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন বর্ষার অজুহাতে অস্থির কাঁচাবাজার: শতকের ঘরে সবজি, কাঁচামরিচ ৪০০ টাকা, ডিমের ডজন ১৪৫ ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ে ময়মনসিংহে এনসিপি সমর্থিত এনডিইএ র নতুন কমিটি ঘোষণা যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার
×

শামীম আহমেদ : পাবনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ৪/৭/২০২৫, ১১:৪৪:১৩ AM

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষ নিহত -৩,আহত ৮

পাবনার সাঁথিয়ায় বাস ট্রাক সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের পুর্ব বনগ্রাম এলাকায়।

পাবনার সাঁথিয়ায় বাস ট্রাক সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের পুর্ব বনগ্রাম এলাকায়।

জানা গেছে নারায়নগঞ্জ থেকে পাবনা গামী পাবনা এক্সপ্রেস ঘুমন্ত অবস্থায় বেপরোয়াগতিতে যাচ্ছিল। এ দিকে বিপরীত দিকে পাবনা থেকে একটি মালবাহী ট্রাক পুর্ব বনগ্রাম এলাকায় পৌছিলে পাবনা এক্সপ্রেসের চালক ঘুমন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে গেলে বিপররীত দিকে থেকে বেপরোয়া গতির ট্রাক পাবনা এক্সপ্রেস বাসের পেটে মেরে দেয়। এতে বাসে থাকা ৩ যাত্রি নিহত হন।

নিহতরা হলো- উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ (৩৮), আতাইকুলা গ্রামের মৃত ইরাদ আলীর ছেলে মনছের আলী (৪০) এবং অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নী।

মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।