ব্রেকিং নিউজ
পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে ক্রয়াদেশ স্থানান্তরের অভিযোগ, বড় সুবিধাভোগী ভারত বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতার ধাক্কা, কয়েক শ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ড গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা মেয়ে, গ্রেপ্তার ৪ হেফাজতের বিক্ষোভে বন্ধ তাহেরীর মাহফিল, অনুমতি দেয়নি প্রশাসন
×

শামীম আহমেদ : পাবনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ২২/১১/২০২৬, ১০:০৬:১৭ AM

পাবনার ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনার ফরিদপুর উপজেলায় নিজ ঘর থেকে মিষ্টি খাতুন রিয়া (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পাবনার ফরিদপুর উপজেলায় নিজ ঘর থেকে মিষ্টি খাতুন রিয়া (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিষ্টি খাতুন রিয়া নারায়ণপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে এবং প্রবাসী রিপনের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পরিবারের সদস্যরা নিজ ঘরের ভেতরে রিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।



প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন ওই গৃহবধূ। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশ জানিয়েছে, মরদেহ হিমাগারে রাখা হবে এবং রোববার (২২ নভেম্বর) ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।