ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮/১/২০২৪, ১২:০১:০৬ AM

পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ,ইরান থেকে রাষ্ট্রদূত প্র‌ত্যাহার করেছে পাকিস্তান

ইরাক-সিরিয়ার পর পাকিস্তানেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর ইরানে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে প্র‌ত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এছাড়াও পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আর ফেরত নাও আসতে পারেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জহরা বেলুচ।

ইরাক-সিরিয়ার পর পাকিস্তানেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর ইরানে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে প্র‌ত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এছাড়াও পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আর ফেরত নাও আসতে পারেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জহরা বেলুচ।

বুধবার ১৭ জানুয়ারি পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের ওই রাষ্ট্রদূত বর্তমানে তেহরান সফরে রয়েছেন। তিনি আর পাকিস্তানের ফিরবেন না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তেহরান আকাশসীমা লঙ্ঘন করায় দু’দেশের মধ্যে চলমান এবং পরিকল্পিত সব ধরনের উচ্চ-পর্যায়ের সফরও স্থগিত করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার দুই দেশের সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে পাকিস্তানের দুই শিশু নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

ইরানের সামরিক বাহিনী সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থা জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এর আগে পাকিস্তানে ইরানের এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা দেখা যায়নি।

তবে ইরানের এমন দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান বলেছে, এটা অবৈধ। এ ধরনের হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে।