ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮/৫/২০২৫, ৯:৫০:২৯ AM

পাইকগাছায় কপিলমুনিতে সাংবাদিক পলাশকে হুমকি,থানায় অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে সাংবাদিক পলাশ কর্মকারকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে।এ ঘটনায় পাইকগাছা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে। অভিযোগে প্রকাশ,দৈনিক পূর্বাঞ্চলের কপিলমুনি প্রতিনিধি ও ব্যবসায়ী পলাশ কর্মকার প্রতিদিনের ন্যায় গত ১২ মে রাত আনুমানিক ৯ টা ৪০ মিনিটে তাঁর মালিকনাধীন স্থানীয় উত্তর নাছিরপুরস্থ মৌজায় এস কে লেমন গার্ডেন এন্ড নার্সারিতে যায়।

এ সময় নার্সারীর স্যালো মেশিন বন্ধ করে গার্ডেনের গেটের তালা বন্ধ করে রাস্তায় উঠতেই দুই মোটর সাইকেলে আসা চারজন অজ্ঞাত ব্যক্তি পলাশ কর্মকারের গতিরোধ করে।এ সময় তারা সি আই ডি কর্মকর্তা অমিতাভ সন্ন্যাসীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে দায়ের করা অভিযোগটি নিয়ে না লড়তে তাকে বিভিন্ন ভাবে হুমকি দেয়। তাদের পরিচয় ও কারণ জানতে চাইলে তারা কোন সদোত্তর না দিয়ে জীবনের রিস্ক আছে বলে পলাশকে শাসিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় সাংবাদিক পলাশ কর্মকার চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। তিনি জানান,অজ্ঞাত ব্যক্তিদের দুজনের মাথায় হেলমেট ছিল। এ ঘটনার পরদিন পলাশ কর্মকার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামেন। এ বিষয়ে পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।