ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

শামীম আহমেদ : পাবনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৫/১২/২০২৩, ৫:৫৯:৩৩ PM

ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল গফুরের ইন্তেকাল

পাবনার সাঁথিয়া উপজেলাধীন ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল গফুর ইন্তেকাল করেছেন-(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসধীন অবস্হায় তিনি ইন্তেকাল করেন।

পাবনার সাঁথিয়া উপজেলাধীন ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল গফুর ইন্তেকাল করেছেন-(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গতকাল  বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে  চিকিৎসধীন অবস্হায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাযা নামাজ আজ শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে জন্মস্থান আতাইকুলা থানার স্বরগ্রাম দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত  জানাযা নামাজে বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ,শিক্ষক সহ এলাকার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।

জানাযা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা দারুল আমান ট্রাস্টের অধ্যক্ষ মাওলানা মোঃ ইকবাল হোসাইন, ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসায় অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসাইন, ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা রহুল আমিন,সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান, ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন ও পার গোপালপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস। বক্তারা বলেন  মাওলানা আব্দুল গফুর ছিলেন একজন সৎ, জ্ঞানী ও অভিজ্ঞ মানুষ । তাকে হারানো মানে  আমরা বড় ধরনের সম্পদ হারালাম। এলাকার মানুষের অপুরনীয় ক্ষতি হলো। জানাযা শেষে তাকে স্বরগ্রাম কবরস্থানে দাফন করা হয়।