ব্রেকিং নিউজ
পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে ক্রয়াদেশ স্থানান্তরের অভিযোগ, বড় সুবিধাভোগী ভারত বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতার ধাক্কা, কয়েক শ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ড গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা মেয়ে, গ্রেপ্তার ৪ হেফাজতের বিক্ষোভে বন্ধ তাহেরীর মাহফিল, অনুমতি দেয়নি প্রশাসন
×

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২/৬/২০২৪, ৭:৪৫:১৫ AM

দারুণ উপকার পাবেন সকালে খালি পেটে তুলসী পাতা খেলে

তুলসী পাতার ঔষধি গুণ কারও অজানা নয়। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। ফলে রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি পায় শরীর। নিয়মিত তুলসী পাতার চা পান করলে সর্দি-কাশির ধাত কমে। তুলসীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি অকাল বার্ধক্য থেকে রক্ষা করে। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতেও সাহায্য করে। সকালে খালি পেটে তুলসী পাতা খেলে দারুণ লাভ পাবেন।

সর্দি-কাশিতে : ঠাণ্ডা লাগলে এবং গলায় ব্যথা হলে খালি পেটে তুলসীর চা পান করলে আরাম পাবেন। তাছাড়া খালি পেটে নিয়মিত কাঁচা তুলসী পাতা খেতে পারেন। এটির প্রভাব দীর্ঘ মেয়াদে বুঝতে পারবেন।

ডিটক্সিং প্রপার্টি : প্রতিদিন তুলসী পাতা খেলে শরীর থেকে টক্সিক পদার্থ বের হয়ে যায়। নিয়মিত তুলসী খেলে হজমশক্তি অক্ষুণ্ণ থাকে। গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও পেটের রোগের সম্ভাবনা কমে।

সুন্দর ত্বক : খালি পেটে তুলসী গ্রহণ করলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায়। ত্বক দাগহীন ও উজ্জ্বল হয়। তবে এক-দুই সপ্তাহ নয়, টানা কয়েক মাস খেলে তবেই সেই প্রভাব দেখতে পারবেন।

স্ট্রেস : তুলসী পাতা খেলে মানসিক চাপ কমে। তুলসী পাতায় থাকা অ্যাডাপ্টোজেন মানসিক চাপ নিয়ন্ত্রণে খুবই সহায়ক বলে মনে করা হয়।

তুলসীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি অকাল বার্ধক্য থেকে রক্ষা করে। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতেও সাহায্য করে। সকালে খালি পেটে তুলসী পাতা খেলে দারুণ উপকার পাবেন।