ব্রেকিং নিউজ
পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলনমেলা অনুষ্ঠিত পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে ক্রয়াদেশ স্থানান্তরের অভিযোগ, বড় সুবিধাভোগী ভারত বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতার ধাক্কা, কয়েক শ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ড গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা মেয়ে, গ্রেপ্তার ৪
×

উদয় রায় সঞ্জয় - প্রতিনিধি বীরগঞ্জ, দিনাজপুর ।
প্রকাশ : ২১/১২/২০২৪, ৮:৫৬:১১ PM

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের কবিরাজহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের কবিরাজহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন-জেলার চিরিরবন্দর উপজেলার মাশালপুর গ্রামের বাসিন্দা মাধব রায় (২৪) এবং দিপু রায় (৩০)।

হাইওয়ে পুলিশ সার্জেন শেখ আরেফিন ইমরোজ জানান, ঠাকুরগাঁও জেলার নারগুন খেজুর বাগান থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাটে ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মাধব রায় নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত দিপু রায়কে বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর জানান, ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।