ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৯/৩/২০২৪, ৪:০১:৪৮ PM

জোড়া লাগা দুই বোন বিয়ে করলেন একজনকেই

আমেরিকার বিখ্যাত জোড়া লাগা দুই বোন অ্যাবি ও ব্রিটানি হেনসেল বিয়ে করেছেন। তবে তাঁদের স্বামী দুজন না একজনই। এমন খবর দিয়েছে আমেরিকান সাময়িকী পিপল ম্যাগাজিন।এতে বলা হয়, এই দুইবোন তিন বছর আগে গোপনে বিয়ে করেছেন মার্কিন সেনা সদস্য জোশ বোলিংকে। আমেরিকার সবচেয়ে বিখ্যাত জোড়া মাথার যমজ বোন অ্যাবি ও ব্রিটানি হেনসেল মিনেসোটার বাসিন্দা। তাঁরা বর্তমান শিক্ষকতা পেশায় আছেন।

আমেরিকার বিখ্যাত জোড়া লাগা দুই বোন অ্যাবি ও ব্রিটানি হেনসেল বিয়ে করেছেন। তবে তাঁদের স্বামী দুজন না একজনই। এমন খবর দিয়েছে আমেরিকান সাময়িকী পিপল ম্যাগাজিন।এতে বলা হয়, এই দুইবোন তিন বছর আগে গোপনে বিয়ে করেছেন মার্কিন সেনা সদস্য জোশ বোলিংকে। আমেরিকার সবচেয়ে বিখ্যাত জোড়া মাথার যমজ বোন অ্যাবি ও ব্রিটানি হেনসেল মিনেসোটার বাসিন্দা। তাঁরা বর্তমান শিক্ষকতা পেশায় আছেন।তাঁদের শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা। তাই তাঁদের ইচ্ছা-অনিচ্ছা, চিন্তাভাবনা আলাদা। এমনকি খাবারের প্রতি ভালবাসাও আলাদা। হৃৎপিণ্ড, পিত্তাশয় এবং পাকস্থলী আলাদা। তাই ক্ষুধাও আলাদা আলাদা সময়ে পায়।

১৯৯০ সালে জন্মগ্রহণ করা এই যমজ বোনের বাবার নাম প্যাটি ও মায়ের নাম মাইক। জন্মের সময় যমজ সন্তানদের আলাদা করলে তাদের বাঁচানো যেত না। তাই অপারেশন করে তাদের আলাদা করার সিদ্ধান্ত নেননি তাঁরা।

১৯৯৬ সালে দ্য অপরাহ উইনফ্রে শো এবং লাইফ ম্যাগাজিনের কভারে উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেন অ্যাবি ও ব্রিটানি।