ব্রেকিং নিউজ
পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলনমেলা অনুষ্ঠিত পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে ক্রয়াদেশ স্থানান্তরের অভিযোগ, বড় সুবিধাভোগী ভারত বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতার ধাক্কা, কয়েক শ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ড গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা মেয়ে, গ্রেপ্তার ৪
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১/৪/২০২৪, ২:০০:৩০ PM

এবার বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ

এবার বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়ে সাত সদস্যের কমিটি করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে বদলি নীতিমালা খসড়া তৈরির আদেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।বিষয়টি নিশ্চিত করেছন কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন।

অধিদপ্তর সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আদলেই মাদ্রাসা শিক্ষকদের বদলির খসড়া তৈরি হবে।

কিছুটা পরিবর্তন হলেও মৌলিক বিষয়গুলো একই থাকবে। খসড়া তৈরি করতে এক থেকে দেড় মাসের মতো সময় লাগতে পারে। তবে দ্রুত খসড়া তৈরির চেষ্টা করা হবে।