ব্রেকিং নিউজ
পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে ক্রয়াদেশ স্থানান্তরের অভিযোগ, বড় সুবিধাভোগী ভারত বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতার ধাক্কা, কয়েক শ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ড গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা মেয়ে, গ্রেপ্তার ৪ হেফাজতের বিক্ষোভে বন্ধ তাহেরীর মাহফিল, অনুমতি দেয়নি প্রশাসন
×

নাছিমা আক্তার (ঊর্মি) স্টাফ রিপোর্টার ,ঢাকা
প্রকাশ : ৮/২/২০২৪, ৭:৫২:৩৪ AM

আটতলায় সিনেমার প্রিমিয়ার,না ফেরার দেশে আহমেদ রুবেল

দর্শক নন্দিত অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন নির্মাতা নুরুল আলম আতিক। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু জানাননি।

দর্শক নন্দিত অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন নির্মাতা নুরুল আলম আতিক। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু জানাননি।

এদিকে আজ সন্ধ্যায় নির্মাতা নুরুল আলম আতিকের মুক্তির অপেক্ষায় থাকা ‘পেয়ার সুবাস’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনী ছিল। এতে আহমেদ রুবেল অংশ নিতে আসছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, তার মরদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালে রাখা আছে। একটি সূত্রে মতে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নির্মাতা মাতিয়া বানু শুকু গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টির বিস্তারিত এখনো আমি জানি না। আমরা সেখানে (স্কয়ার হাসপাতাল) যাচ্ছি।’

অভিনেতা আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ

সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি। আহমেদ রুবেল অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। এরপর তিনি হুমায়ূন আহমেদের ‘পোকা’নামের ঈদের নাটকে অভিনয় করেন। এতে তার অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

রুবেল এরপর একুশে টেলিভিশনের ‘প্রেত’নাটকে অভিনয় করেন। এ ছাড়া তিনি হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

আহমেদ রুবেল মঞ্চ ও ছোটপর্দার অভিনেতা হলেও চলচ্চিত্রে অভিনয় করেও তিনি সুনাম অর্জন করেন। ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে, ‘চন্দ্রকথা’, ‘দ্য লাস্ট ঠাকুর’‘ব্যাচেলর’, ‘গেরিলা।