ব্রেকিং নিউজ
পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে ক্রয়াদেশ স্থানান্তরের অভিযোগ, বড় সুবিধাভোগী ভারত বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতার ধাক্কা, কয়েক শ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ড গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা মেয়ে, গ্রেপ্তার ৪ হেফাজতের বিক্ষোভে বন্ধ তাহেরীর মাহফিল, অনুমতি দেয়নি প্রশাসন
×

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশ : ৩০/৮/২০২১ ৮:০৭:৩৩ PM

করোনাকালে আশঙ্কাজনক হারে বাড়ছে "শিশু শ্রম"

পেটের দায়ে এভাবে "হাতুড়ি" হাতে নিয়েছে ১৫ বছর বয়সী আব্দুল।যে সময় বন্ধুদের সাথে খেলা করার কথা,দিক-বিদিক ছুটে বেড়ানোর কথা সে সময় মরার উপর খাঁড়ার ঘাঁ হয়ে এলো "করোনা"। বাবার অসুস্থতায় নিজেকে সংসারের হাল ধরতে হলো।

যেখানে তার সহপাঠীরা অনলাইনে ক্লাস করছে, সেখানে অভাবের সংসারে একটা স্মার্ট ফোনের কথা ভাবা টা বিলাসিতা। দারিদ্রতা আর করোনার প্রভাবে সংগ্রাম করে এভাবে বাঁচতে হচ্ছে হাতিয়া দ্বীপের এমন অসংখ্যা আব্দুলের।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউনিসেফের নতুন এক প্রতিবেদনে, বিশ্বব্যাপী শিশুশ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা বেড়ে ১৬ কোটিতে পৌঁছেছে। যা গত চার বছরে বেড়েছে ৮৪ লাখ।

কোভিড-১৯-এর প্রভাবের কারণে আরো কয়েক লাখ শিশু ঝুঁকিতে রয়েছে। মহামারির কারণে বিশ্বব্যাপী অতিরিক্ত ৯০ লাখ শিশু ঝুঁকির মুখে বলে সতর্ক করেছে আইএলও ও ইউনিসেফ।

প্রতিবেদনে বাংলাদেশের বিষয়ে বলা হয়, মহামারির মধ্যে গত মার্চ ২০২০ থেকে স্কুল বন্ধ থাকা এবং দারিদ্র্য বৃদ্ধি অনেক শিশুকে শিশুশ্রমের দিকে ঠেলে দিচ্ছে, যা নিয়ে ইউনিসেফ উদ্বিগ্ন।

শিশু শ্রম বন্ধে নানান আইন এবং পদক্ষেপ থাকলেও প্রতিনিয়ত শিশু শ্রমের হার বেড়েই চলেছে। আর এই করোনাকালে তা আরও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই শিশু শ্রমের শেকল থেকে মুক্তি পেয়ে শৈশব জীবনের নির্মল মুহূর্ত খুঁজে পাবার প্রহর গুনছে অসংখ্য শিশু।

- লেখক

কথাবন্ধু, রেডিও সাগরদ্বীপ ৯৯.২ এফ. এম